প্রতিটি ফিডব্যাক পরিবর্তন আনে
রিসেপশনের টাচ-স্ক্রিন কিয়স্কে গ্রাহকের মতামত সংগ্রহ করুন, সেবার দুর্বলতা চিহ্নিত করুন এবং রিপোর্টের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিয়ে সেবার মান উন্নত করুন।
কেন ফিডব্যাক সিস্টেম
আপনার প্রতিষ্ঠানের কোথায় উন্নতি প্রয়োজন, জানেন কি?
মুখে মুখে শোনা রিপোর্ট বা অনুমানের ওপর নির্ভর না করে সরাসরি গ্রাহকের কাছ থেকে জানুন সেবা কেমন চলছে। মতামত সংগ্রহ, অভিযোগের ফলোআপ আর রিপোর্ট — সব এক জায়গায়।
গ্রাহক সন্তুষ্টি এক নজরে
গ্রাহক এক স্পর্শে ৫ ধাপে রেটিং দেন। ড্যাশবোর্ডে যেকোনো সময়সীমার জন্য প্রতিটি রেটিংয়ের হার, মোট ফিডব্যাক এবং সার্ভিস স্বাস্থ্য স্কোর দেখুন — বুঝুন সেবা ঠিক পথে আছে কি না।
অভিযোগের আসল কারণ জানুন
খারাপ রেটিং দিলে গ্রাহক কারণ বেছে নেন, লিখে জানান বা ভয়েস মেসেজ রাখেন। ক্যাটাগরিভিত্তিক হিসাবে দেখুন কোন সমস্যা বারবার আসছে।
খারাপ অভিজ্ঞতার খবর সঙ্গে সঙ্গে
টেলিগ্রাম যুক্ত করলে খারাপ বা খুব খারাপ রেটিং আসামাত্র অ্যালার্ট পাবেন, যাতে দেরি না করে ব্যবস্থা নেওয়া যায়।
প্রতিটি অভিযোগের ফলোআপ
প্রতিটি মতামতে স্ট্যাটাস দিন — নতুন, পর্যালোচনাধীন, যৌক্তিক, অযৌক্তিক বা সমাধান হয়েছে। কতগুলো অভিযোগ বাকি এবং গড়ে সমাধানে কত সময় লাগছে, তা দেখে দায়বদ্ধতা নিশ্চিত করুন।
রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিন
তারিখ, রেটিং, স্ট্যাটাস ও ক্যাটাগরি দিয়ে ফিল্টার করে PDF বা Excel রিপোর্ট ডাউনলোড করুন। নিয়মিত ইমেইল রিপোর্টও চালু করা যায়।
সহজ কিয়স্ক, দুই ভাষায় ড্যাশবোর্ড
রিসেপশনের টাচ-স্ক্রিনে উইন্ডোজ অ্যাপ চলে আপনার লোগো ও স্ক্রলিং বার্তাসহ। ড্যাশবোর্ড ও রিপোর্ট বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই।
কীভাবে কাজ করে
তিন ধাপে শুরু করুন
প্যাকেজ বেছে নিবন্ধন করুন
প্রতিষ্ঠানের নাম, ফোন, লোগো ও অ্যাডমিনের তথ্য দিয়ে একটি ফর্মেই নিবন্ধন। অনলাইনে বা বিকাশ/নগদ/রকেটে পেমেন্ট করুন।
কিয়স্ক চালু করুন
উইন্ডোজ অ্যাপ ইনস্টল করুন এবং আমাদের টিমের সহায়তায় আপনার সেবা অনুযায়ী অভিযোগের ক্যাটাগরি ঠিক করুন।
মতামত দেখুন, উন্নতি করুন
ড্যাশবোর্ডে নতুন মতামত দেখুন, অভিযোগের ফলোআপ করুন এবং রিপোর্ট দেখে কোথায় মনোযোগ দরকার তা ঠিক করুন।
গ্রাহকের মতামতকে সেবার উন্নতিতে কাজে লাগান
আপনার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিন এবং গ্রাহকের কথা শুনতে শুরু করুন। কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলুন।